সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, মুক্তিযোদ্ধারা কখনোই জঙ্গিবাদের হীন ষড়যন্ত্রকে এ দেশের মাটিতে কার্যকর হতে দেবেন না। জঙ্গিবাদ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মুক্তিযোদ্ধাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ রয়েছে।
গত সোমবার চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের কমান্ড্যান্ট (এসপি) আর আর এফ মাসুদ করিম ও চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাব উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।