প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ১৫ মার্চ কাছারি মোড়া স্টেশনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার সাবেক মেয়র জাফর আলম। বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা এস এম গিয়াস উদ্দিন, আ ক ম সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাশেম, জহিরুল ইসলাম, ছরওয়ার আলম, জি এম আবুল কাশেম প্রমুখ। জাফর আলম বলেন, ‘বিএনপি-জামায়াত হরতালের নামে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা জনতাকে নিয়ে প্রতিরোধ করা হবে।’