সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে সজাগ থাকার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে ১১ জুলাই সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। ইসলামি ফাউন্ডেশন ফেনী কার্যালয়ের হিসাবরক্ষক নুরুল আফসারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম ও সোনাগাজী থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন।
সভায় বক্তারা সন্ত্রাসী ও জঙ্গি হামলাকে স্বাধীনত াবিরোধী গোষ্ঠীর চক্রান্ত হিসেবে আখ্যায়িত করে বলেন, জঙ্গিবাদ দেশ ও জাতির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। জঙ্গি হামলায় বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বক্তারা সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
সভা শেষে উপজেলা চত্বর এলাকা থেকে শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।