সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে ঢেমশা উচ্চবিদ্যালয়ে মানববন্ধন
সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সাতকানিয়া উপজেলার ঢেমশা উচ্চবিদ্যালয়ে ৬ আগস্ট মানববন্ধন ও সমাবেশ হয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক অমল কান্তি বড়ুয়া, উত্তর ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিমুল ইসলাম চৌধুরী প্রমুখ।
উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আহমদ কবির মুন্সি, শ্যামল সেন, শিক্ষক তরুণ কান্তি ধর, বোধি রতন বড়ুয়া, অঞ্জুশ্রী হোড়, অঞ্জু রানী নন্দী, রণজিৎ কুমার বড়ুয়া, জসিম উদ্দিন, শামীমা আক্তার, নিপু রানী দাশ, নজরুল ইসলাম, কানুরাম চক্রবর্তী, আবুল ফজল, অমল কান্তি দে প্রমুখ।
আবু সুফিয়ান বলেন, উচ্চবিত্ত পরিবারের ছেলেরা জঙ্গিবাদে জড়িয়ে পড়েছে। এ জন্য প্রত্যেক অভিভাবককে সতর্ক হতে হবে। অভিভাবকেরা সচেতন হলে জঙ্গিবাদ নির্মূল করা সহজ হবে।