সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সিইউজের সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় সাংবাদিকদের ওপর হামলা এবং দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ৫ জানুয়ারি দুপুরে প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিইউজের সভাপতি এজাজ ইউসুফীর সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, বিএফইউজের যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাস, বিএফইউজের সদস্য দিদারুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।