সন্ত্রাসবাদ ও মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া আল-জামিয়া আল-ইসলামিয়া মাদ্রাসায় ২২ মার্চ দুপুরে জঙ্গি ও সন্ত্রাসবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন আল-জামিয়া আল-ইসলামিয়ার মহাপরিচালক মুফতি আবদুল হালিম বোখারী। কাজী মাওলানা আকতার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন খান। প্রধান আলোচক ছিলেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন খান বলেন, ‘মানুষ হত্যা হচ্ছে মহাপাপ। অথচ জঙ্গিরা ধর্মের অপব্যাখ্যা দিয়ে দেশে দেশে সহিংসতার মাধ্যমে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে। মানুষ হত্যা করছে। আমরা সন্ত্রাসবাদ ও মানুষ হত্যাকে কখনো গ্রহণ করতে পারি না। ইসলাম ধর্মে এগুলো সমর্থন করে না। যারা ইসলামের নামে যুক্তি নিয়ে জঙ্গিবাদে জড়ানোর জন্য আপনাদের কাছে আসবে, তাদের থেকে সাবধান থাকতে হবে এবং কেউ এলে তা আমাদের জানাবেন।’
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ বলেন, ‘জঙ্গিবাদের নামে কতিপয় যুবক বিপথগামী হয়ে নিজেকে, পরিবার ও দেশকে ধ্বংস করছে। কোনো ছেলেমেয়ের এ ধরনের বিপদ হোক তা আমরা চাই না।’ জঙ্গিদের ব্যাপারে কোনো তথ্য পেলে দ্রুত পুলিশ প্রশাসনকে জানানের আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে আবদুল হালিম বোখারী বলেন, জঙ্গিবাদের কারণে মানুষ অশান্তিতে রয়েছে। তাই জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে তা জরুরি পদক্ষেপ।