সন্দীপনার উদ্যোগে জামাল নজরুল ইসলামের স্মরণসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভৌতবিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলামের স্মরণসভা ১৯ মে সন্দীপনার উদ্যোগে অনুষ্ঠিত হয়। সংগঠনের দোস্ত বিল্ডিং কার্যালয়ে ডি কে দাশ মামুনের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়। মেজবাহ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আলী আহমদ নজির, বেলায়েত হোসেন, রাখাল চন্দ্র ঘোষ, বাবুল কান্তি দাশ প্রমুখ।
বক্তারা বলেন, জামাল নজরুল ইসলামের কর্ম ও জীবন নিয়ে গবেষণা হলে আগামী প্রজন্ম তাঁকে জানতে পারবে। সভায় বক্তারা তাঁর নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি ভবন ও ছাত্রাবাসের নামকরণ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই মিনিট নীরবতা পালন করা হয়। বিজ্ঞপ্তি।