সন্দীপনার দুই যুগ পূর্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু–কিশোর সংগঠন সন্দীপনার কেন্দ্রীয় সংসদের সংগীত, নাটক, আবৃত্তি, চারুকলা ও লোককলা বিভাগের সমন্বিত উদ্যোগে ৮ সেপ্টেম্বর সংগঠনের দুই যুগ পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিশু-কিশোর উৎসব দিনভর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয়।
সন্দীপনার সংগীত শিল্পী, নাট্যকর্মী, আবৃত্তিশিল্পী, চারুশিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংগঠন অঙ্গন আনন্দমুখর হয়ে ওঠে। উৎসবের মাসব্যাপী কর্মসূচিতে রয়েছে সংগীতানুষ্ঠান, নাট্যপ্রদর্শনী, শিশুদের ছবি আঁকা, আবৃত্তি অনুষ্ঠান, রবীন্দ্র-নজরুল, ডিএল রায়ের জন্মতিথি পালন, কর্মিসভা, মহেশখালী, নোয়াখালী ও কুতুবদিয়া শাখা সন্দীপনার আয়োজনে গৃহীত কর্মসূচিতে যোগ দান, কাউন্সিল অধিবেশন, নবগঠিত পরিষদের অভিষেক, বৃক্ষরোপণ সপ্তাহ পালন, কৃতী শিল্পী সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দীপনার কেন্দ্রীয় সভাপতি যদু গোপাল বৈষ্ণব। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাপানের অনারারি কনসুলার মুহাম্মদ নুরুল ইসলাম, বেলায়েত হোসেন, আলোকচিত্র শিল্পী শোয়েব ফারুকী, মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষ, প্রধান শিক্ষক বাবুল দাশ, কবিয়াল আবদুল লতিফ, কবিয়াল নুরুল হুদা, কবিয়াল হরিপদ দেহারী, কবিয়াল অশ্বিনী কুমার দাশ, মহেশখালী শাখা সন্দীপনার সম্পাদক তুষার কান্তি দে, নোয়াখালী সন্দীপনার সভাপতি ইব্রাহিম জুয়েল প্রমুখ। বিজ্ঞপ্তি।