সন্দীপনার রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু-কিশোর সংগঠন সন্দীপনা কেন্দ্রীয় সংসদের উদ্যোগে দুদিনব্যাপী রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব নগরের দোস্ত বিল্ডিংয়ের সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ১৫ ও ১৬ জুলাই আয়োজিত অনুষ্ঠানে ছিল কথামালা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, আবৃত্তি ও গান। উৎসব উদ্বোধন করেন সমাজবিজ্ঞানী গাজী সালেহ উদ্দিন।
শুরুতে ছিল কথামালা। ‘রবীন্দ্র ভাবনায় উদ্ভাসিত জীবনে নজরুলকে হৃদয়ে ধারণ করতে হবে সকল সুন্দরের প্রতিষ্ঠায়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি বাবুল কান্তি দাশ। স্বাগত বক্তব্য দেন সন্দীপনার প্রতিষ্ঠাতা পরিচালক ডি কে দাশ।
আলোচকেরা বলেন, বিশ্ব দরবারে বাংলা ভাষাকে গৌরবের আসনে আসীন করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তাঁর সাহিত্যকর্মে বাঙালিকে দিয়েছেন মৈত্রী ও ভালোবাসার অদম্য সাহস। তাঁদের লেখনী সব সময় বাঙালিকে সত্যের পথ দেখিয়েছে। সব সংকটে জীবনের সঠিক অনুসন্ধান নিহিত রয়েছে তাঁদের শিল্প ও সাহিত্য ভান্ডারে। সব আনন্দে, দুঃখে ও সংকটে তাঁদের সৃষ্টিতেই আশ্রয় আমাদের।
কথামালায় বক্তব্য দেন আলী আহমদ নাজির, সাধন চন্দ্র বিশ্বাস, বেলায়েত হোসেন, শেখ শওকত ইকবাল, আর এস বড়ুয়া, অশ্বিনী কুমার দাশ, মশরুর হোসেন, রতন কুমার রাহা, সঞ্চয় কুমার দাশ, শিহাব উদ্দিন, হৃদয় রঞ্জন দত্ত, আব্দুল আলীম, প্রণব রাজ বড়ুয়া প্রমুখ।
দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগঠনের শিল্পীরা দলীয় ও একক পরিবেশনায় অংশ নেন। অংশ নেন কাজল দত্ত, এমএ হাসেম, সঞ্জয় দে, জাহানারা পারুল, মৌসুমী দাশ, উজ্জ্বল সিংহ, শিল্পী দত্ত, তন্বী দাশ, দিদার হোসেন, আজগর আলী, শহীদুল ইসলাম প্রমুখ। তৃতীয় পর্বের অনুষ্ঠানমালায় ছিল শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পর্ব।
অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ছিল কর্মী সম্মেলন, শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা, আবৃত্তি ও পুরস্কার বিতরণ।