সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের নির্বাচন
সন্দ্বীপ অ্যাসোসিয়েশন চট্টগ্রামের দ্বিবার্ষিক নির্বাচনে শামসুল কিবরিয়া সভাপতি এবং আতিকুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্প্রতি চট্টগ্রাম রেলওয়ে অফিসার্স ক্লাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৪৪২ জন সদস্যের মধ্যে ৩৪৩ জন ভোট দেন। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিকুল আলম। অপর দুই সদস্য ছিলেন বন্দরের প্রধান নিরীক্ষা কর্মকর্তা মো. রফিকুল আলম ও সাবেক ব্যাংকার মো. আবুল কাসেম।
নির্বাচিত দুজন সহসভাপতি হলেন মোহাম্মদ মোশাররফ হোসাইন ও লিয়াকত আলী। এ ছাড়া কাজী মিনহাজ উদ্দিন কোষাধ্যক্ষ, এ কে এম বেলাল উদ্দিন যুগ্ম সম্পাদক, মো. মুজিবুল মাওলা সাংগঠনিক সম্পাদক, কাজী আবদুর রহিম প্রচার সম্পাদক, মো. মনিরুল মাওলা দপ্তর সম্পাদক এবং আ ফ ম ফোরকান উদ্দিন সাহিত্য ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন। সদস্যপদে নির্বাচিত হন ১৫ জন। বিজ্ঞপ্তি।