সন্দ্বীপ ইউআরসিতে শেষ হলো প্রশিক্ষণ কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্দ্বীপ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য আয়োজিত ১০ দিনব্যাপী শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গত শুক্রবার শেষ হয়েছে। সন্দ্বীপ উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) এই কর্মশালার আয়োজন করে।
শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় গত ২৭ ডিসেম্বর। এতে অংশ নেন সন্দ্বীপের বিভিন্ন বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক। প্রশিক্ষক ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মো. রুহুল আমীন ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দিন।
কর্মশালা চলাকালে এর কার্যক্রম পরিদর্শন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের সভাপতি এ এইচ এম রাকিবুল মাওলা। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের জন্য এই প্রশিক্ষণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।