সন্দ্বীপ কার্গিল সরকারি উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্দ্বীপ উপজেলার কার্গিল সরকারি উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের নবনির্বাচিত কমিটির প্রথম সভা গত রোববার নগরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মো. শামসুল মাওলা। বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, আবু তাহের, সহসভাপতি রৌশন আক্তার, আখতারুজ্জান শাহীন, আ স ম শওকত তালুকদার, সাইফুর রহমান, আলতাফ হোসেন প্রমুখ।
সভায় বিদ্যালয়টিতে শিক্ষকসংকট থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। শূন্য পদে শিক্ষক নিয়োগ দিয়ে বিদ্যালয়ের শিক্ষকসংকট দূর করার জন্য শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের স্মারকলিপি প্রদান ও ২৫ ডিসেম্বর ফটিকছড়ি চা–বাগানে পরিষদের সদস্যদের নিয়ে বার্ষিক বনভোজনের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি।