সন্দ্বীপ ছাত্র ফোরামের নতুন কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সন্দ্বীপের শিক্ষার্থীদের সংগঠন সন্দ্বীপ ছাত্র ফোরামের সাত সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মো. দেলোয়ার হোসাইন সভাপতি ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদমান হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
১৬ মার্চ হালিশহরের একটি কমিউনিটি সেন্টারে ফোরামের এই বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ফারহান রাকিব জ্যেষ্ঠ সহসভাপতি, দেলোয়ার হোসাইন সহসভাপতি, শাহনেওয়াজ সাংগঠনিক সম্পাদক, আল আমিন ও মোসলেহ উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত শিক্ষার্থীরা এক বছর দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সাখাওয়াত হোসাইন, সাবেক সভাপতি মোসলেম উদ্দিন, সাবেক নেতা আমজাদ হোসাইন, আল আমিন, তানভীর আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।