সন্দ্বীপে ইয়ুথ গ্রুপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে কিবরিয়া ফুল বিতান বিজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্দ্বীপ উপজেলায় ইয়ুথ গ্রুপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিজয়ী হয়েছে ‘কিবরিয়া ফুল বিতান’ দল। সম্প্রতি উপজেলার জামান গেস্টহাউস চত্বরে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে রানার্স আপ হয় ‘মাম ব্রিকস’ দল।
খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। বিজয়ী দলকে নগদ ৫০ হাজার টাকা ও রানার্স আপ দলকে ৩০ হাজার টাকা প্রদান করা হয়। মাসব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ২৪টি দল অংশ নেয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহান, ইয়ুথ গ্রুপের চেয়ারম্যান রেজ্জাকুল হায়দার, সন্দ্বীপ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ বি এম ছিদ্দিকুর রহমান, ইয়ুথ গ্রুপের পরিচালক ফরিদুল আলম। বিজ্ঞপ্তি।