সন্দ্বীপে কামাল উদ্দিনের স্মরণসভা
শিক্ষাবিদ কামাল উদ্দিনের স্মরণসভা ৬ সেপ্টেম্বর সন্দ্বীপে অনুষ্ঠিত হয়। সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের’ উদ্যোগে সংগঠনের কার্যালয়ে এই স্মরণসভার আয়োজন করা হয়। প্রয়াত এই শিক্ষাবিদের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন কামাল উদ্দিন স্মৃতি সংসদের সভাপতি আবদুর রহমান। সভায় কোরআন তিলাওয়াত করেন মাওলানা মোবারক হোসেন।
পরিচালনা করেন মোশারেফ হোসেন। প্রধান অতিথি ছিলেন এম জি ফারুক। কামাল উদ্দিনের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন নিজাম উদ্দিন। সভায় আরও বক্তব্য দেন মোজাম্মেল হোসেন, হুমায়ূন কবির, এ কে এম হুমায়ূন কবির চৌধুরী, কামরুল আহসান, কারিবুল মাওলা, আহাম্মদ বশির, আলাউদ্দিন আলী, আবুল কালাম আজাদ প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা জসিম উদ্দিন।
এরপর সর্বোচ্চ উপস্থিতির জন্য কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।