সন্দ্বীপে ছাদেক ভূঁইয়া ফাউন্ডেশনের ভিত্তি স্থাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাজসেবক ও শিক্ষানুরাগী ছাদেক ভূঁইয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সন্দ্বীপে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শেখ ফারুক হোসেন ও মোজাম্মেল হক, মিজানুর রহমান বিন হাফেজ, সংগঠনের প্রতিষ্ঠাতা এসএইচ সজীব ভূঁইয়া। বক্তারা ছাদেক ভূঁইয়ার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।