সন্দ্বীপে মাস্টার কামাল উদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্দ্বীপে মাস্টার কামাল উদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষা ১৭ ডিসেম্বর সম্পন্ন হয়েছে। কালাপানিয়া উচ্চবিদ্যালয়, মুছাপুর বদিউজ্জামান উচ্চবিদ্যালয় ও মুছাপুর হাজি আবদুুল বাতেন উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। বৃত্তি পরীক্ষায় সচিবের দায়িত্ব পালন করেন মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। সমন্বয়ক ছিলেন স্মৃতি সংসদের সভাপতি আবদুর রহমান। পরীক্ষা চলাকােল কেন্দ্র পরিদর্শন করেন পরীক্ষা নিয়ন্ত্রক নুরুল আকতার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমত আরা বেগম, কার্গিল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইছমত আরা প্রমুখ।
উল্লেখ্য, মাস্টার কামাল স্মৃতি বৃত্তি পরীক্ষা ১৯৯৬ সাল থেকে চালু হয়েছে। এ বছর চতুর্থ শ্রেণিতে ৪৯৭ জন, সপ্তম শ্রেণিতে ২৬০ জন এবং নবম শ্রেণিতে ২০০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে। বিজ্ঞপ্তি।