সন্দ্বীপে মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের সনদপত্র বিতরণ অনুষ্ঠান
সন্দ্বীপের সামাজিক সংগঠন মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের মধ্যে আর্থিক অনুদান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান ৫ আগস্ট অনুষ্ঠিত হয়। কবি আবদুল হাকিম মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মৃতি সংসদের সভাপতি আবদুর রহমান। সংসদের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দিন। বৃত্তি পরীক্ষায় প্রাথমিক পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে হাজী আব্দুল বাতেন সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব মাইটভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্ব মগধরা মফিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাধ্যমিক পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে পূর্ব মাইটভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সন্দ্বীপ আনন্দ পাঠশালা এবং দক্ষিণ সন্দ্বীপ উচ্চবিদ্যালয়। বিজ্ঞপ্তি।