সন্দ্বীপের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্দ্বীপের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সন্দ্বীপ এডুকেশন সোসাইটি। গত মঙ্গলবার জেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। এতে এসএসসি, এইচএসসি, দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১১০ কৃতী শিক্ষার্থীকে সনদ ও স্মারক (ক্রেস্ট) দেওয়া হয়। সন্দ্বীপের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা ও উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কে এম সুফিয়ান। এতে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা এ কে এম রফিকুল্লাহ চৌধুরী, এ এল বি দোজা, ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।