সপ্তদশ জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন ২৭ ও ২৮ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদের আয়োজনে ২৭ ও ২৮ ফেব্রুয়ারি ‘সপ্তদশ জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মেলন’ অনুষ্ঠিত হবে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে। তিন পর্বে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করবেন নাট্যজন আলী যাকের। দ্বিতীয় দিন সকাল ১০টায় ‘লঘু সংগীতে শাস্ত্রীয় সংগীতের প্রভাব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। দুদিনের আয়োজনে কণ্ঠ ও যন্ত্রসংগীতে অংশ নেবেন বিজন চৌধুরী (তবলা) শাহাদাৎ হোসেন খান (সরোদ), স্নেহাশীষ দাশ (কণ্ঠ), দোলন কানুনগো (মোহন বীণা), অশোক চৌধুরী (কণ্ঠ), বিজয় কুমার মিত্র (সারেঙ্গী), শায়লা তাসমিন (কণ্ঠ) ফাল্গুনী বড়ুয়া (কণ্ঠ), বিজয় মিস্ত্রি (কণ্ঠ), সবুজ আহমেদ (তবলা), জাকির হোসেন (তবলা), সঞ্জীব মজুমদার (তবলা), ইফতেখার আলম (তবলা), আফসানা খান (সরোদ), রুখসানা খান (সেতার), কামরুল আহমেদ (বাঁশি), শান্ত আহমেদ (বেহালা), রাজীব চক্রবর্তী (তবলা) ও শুভেন্দু দাশ (তবলা)। বিজ্ঞপ্তি।