সপ্তাহব্যাপী বিতর্ক আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়ির কাঁটায় তখন সকাল ১০টা। শিশুপ্রতিষ্ঠান ফুলকির একে খান স্মৃতি মিলনায়তন মুখরিত শিক্ষার্থীদের পদচারণে। সবার মধ্যে উচ্ছ্বাস। অপেক্ষা বির্তকের জমজমাট আসরের। বিএসআরএম-ডেইলি স্টার-দৃষ্টি জাতীয় ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের চিত্র এটি। দৃষ্টির আয়োজনে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার আন্তস্কুল বিভাগের ১২তম আসর ও আন্তবিশ্ববিদ্যালয় বিভাগের ষষ্ঠ আসর বসেছে এবার। প্রতিযোগিতা শুরু হয়েছে ৬ মে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান। তিনি বলেন, ‘এই ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা মুক্তির আলো ছড়িয়ে দেবে বিশ্বময়। আর সে আলোয় বিশ্ব হবে উদ্ভাসিত।’ বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ডিন অব ফ্যাকাল্টিজ ড. ইফতেখার উদ্দিন। বিএসআরএমের হেড অব মার্কেটিং এম ফিরোজ, ডেইলি স্টারের চট্টগ্রাম ব্যুরো প্রধান রইসুল হক বাহার ও বেভিউ স্কুলের অধ্যক্ষ বৈশাখি মেন্ডেজ। দৃষ্টি ডিবেট ক্লাবের পরিচালক মাসুদ বকুলের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আদনান মান্নান এবং এই আয়োজনের সমন্বয়কারী রেজা চৌধুরী। আলোচনা সভা শেষে শুরু হয় আন্তস্কুল ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা। আটটি বিদ্যালয়ের মোট ১২টি দল অংশ নেয় এ প্রতিযোগিতায়। বিদ্যালয়গুলো হলো—বাংলাদেশ এলিমেন্টারি স্কুল, কলেজিয়েট স্কুল, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল, বেভিউ স্কুল, দ্য ডাস্ক, সিলভার বেলস স্কুল ও চট্টগ্রাম সানশাইন স্কুল।ইংরেজি ভাষায় যুক্তির পর যুক্তি বুনে বাক্যবান বানিয়েছিল শিক্ষার্থীরা। সারা দিনের যুক্তি-তর্ক শেষে সবচেয়ে ভালো যুক্তির মালা বুনতে পারা আটটি দল উঠেছিল কোয়ার্টার ফাইনাল রাউন্ডে। ৯ মে জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতার আন্তস্কুল বিভাগের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল রাউন্ড। ১১ মে এ আয়োজনের আন্তবিশ্ববিদ্যালয় বিভাগের প্রতিযোগিতা সকাল ১০টা থেকে শুরু হবে সানশাইন গ্রামার স্কুলে। ১২ মে বিকেলে আন্তস্কুল ও আন্তবিশ্ববিদ্যালয় পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে শেষ হবে সপ্তাহব্যাপী জমজমাট বিতর্ক আয়োজন।