সপ্তাহব্যাপী ল্যাপটপ মেলা ২৯ জুলাই শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহব্যাপী ল্যাপটপ ও মোবাইল মেলা শুরু হচ্ছে ২৯ জুলাই। নগরের জিইসি মোড়ের ইউনেস্কো সেন্টারে এ মেলার আয়োজন করেছে ইউনেস্কো আইটি ব্যবসায়ী সমিতি। এতে রায়হান কম্পিউটার, কম্পিউটার সোর্স, অ্যাপেল, স্যামসাংসহ ঢাকা ও চট্টগ্রামের প্রযুক্তি পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান অংশ নেবে বলে আয়োজকেরা জানিয়েছেন। মেলা কমিটির আহ্বায়ক আবদুল মতিন জানান, ‘মেলা আয়োজনের যাবতীয় প্রস্তুতি আমরা নিয়েছি। আশা করছি, প্রতিবারের মতো এবারও আমরা দর্শনার্থীদের চাহিদা মেটানোর মতো একটি সুন্দর মেলা উপহার দিতে পারব। মেলায় প্রতিটি প্রযুক্তি পণ্যের ওপর কিছু না কিছু ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। এতে ফুজিৎসু, ডেলের ল্যাপটপ, লজি ট্যাকের কম্পিউটার সামগ্রী, বিভিন্ন মানের মুঠোফোন থাকবে।’  নিজস্ব প্রতিবেদক