সপ্তাহের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
www.facebook.com/chutirdine

সেরা আওয়াজ
আমরা সেলফি তুলি ইদানীং। দুনিয়া অনেক আগেই সেলফি তুলে সেলফিশ হয়ে গিয়েছে।
অভিজিৎ ঘোষ
ঢাকা বিশ্ববিদ্যালয়
জানালায় চোখ রাখতেই হাত বিশেক দূরের জমিনে শুভ্র কাশফুলের দোলায় মন নেচে ওঠে। শরৎ এসে গেছে! বাইরের বৃষ্টি জানিয়ে দেয় শরতের সঙ্গে বর্ষার সখ্য।
সোহেল নওরোজ
রেডিও কলোনি, সাভার, ঢাকা
শুধু ঘন গাছপালা, বন্য জন্তু কিংবা নদী থাকলেই সেই এলাকাকে জঙ্গল বলে না, বরং ইট-পাথরে ঠাসা বিল্ডিং, কোটি মানুষের ঘিঞ্জি আর নিযুত যানবাহনের শহরকেও ‘জঙ্গল’ বলে!
কাজী তানভীর আহমেদ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ।

লেখা পাঠান আজই
পাঠক, আপনার হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। সেরা লেখক বা আলোকচিত্রী পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ।

লেখা পাঠানোর ঠিকানা: ছুটির দিনে, প্রথম আলো। সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। অথবা আমাদের ফেসবুক ইনবক্সে www.facebook.com/chutirdine
লেখা ও ছবি ই–মেইল করতে পারেন
[email protected]
লেখার সঙ্গে অবশ্যই পুরো নাম, ঠিকানা ও মুঠোফোন নম্বর উল্লেখ করতে হবে।