সপ্তাহের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
www.facebook.com/chutirdine

সেরা আওয়াজ
এখন মানুষ ভালো না লাগলে বলে এই দেশেই থাকব না, অন্য দেশে চলে যাব। কয়েক বছর পরে বলবে এই পৃথিবীতেই থাকব না, মঙ্গল গ্রহে চলে যাব। অভি রায়, নরসিংদী।

সব দোষ মীর জাফর আর ঘসেটি বেগমের। তারা যদি ষড়যন্ত্র না করত, তাহলে ইংরেজরা আমাদের শাসনও করতে পারত না! এত রাত জেগে ইংরেজিও পড়তে হতো না।
বিজয়, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ।

বাংলাদেশে প্রায় ২৩ রকমের বাঁশ পাওয়া যায়। যেমন: মুলি, যই, ডলু, নলি, বেথুয়া, মাকলা, বরুয়া ইত্যাদি। এত বাঁশের ভিড়ে কোথায় যাই?
মানিজা আবেদীন, কাজীটুলা, সিলেট।

বাঙালির ঐতিহ্য ফুটে ওঠে বৈশাখ আর অগ্রহায়ণে। বৈশাখে পান্তা আর অগ্রহায়ণের সকালের ঘন কুয়াশায় ভাপা পিঠা।
রিফাত বিন ওসমান, বসুন্ধরা রিভারভিউ, ঢাকা।
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ।