সপ্তাহের আওয়াজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে। www.facebook.com/chutirdine
সেরা আওয়াজ
নানুর হাতে বানানো পিঠা, খেতে লাগে ভারি মিঠা!
সামিউল ইসলাম
খিলক্ষেত, ঢাকা
একবার না পারিলে দেখো শতবার। কিন্তু আপনি হাজার বার চেষ্টা করেও স্ট্যান্ড ছাড়া সেলফিতে পুরো শরীর তুলতে
পারবেন না।
অপূর্ব কুমার ঘোষ
সরকারি এম এম কলেজ, যশোর
মানুষ কিছুদিন সিগারেট খেলে সিগারেটের নেশা হয়। কিছুদিন সিরিয়াল দেখলে সিরিয়ালের নেশা হয়। কিন্তু ১৫ বছর ধরে পড়ালেখা করছি, এখনো পড়ালেখার নেশাই হলো না...!
ওয়াহিদ
ঢাকা
আজকালকার ছেলেদের চুল কাটা বয়স্ক নাপিতদের জন্য রীতিমতো চিন্তার ব্যাপার হয়ে যাচ্ছে।
মো. তারেক আজিজ
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ