সপ্তাহের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
www.facebook.com/chutirdine

সুন্দরবনে তেল নিয়ে কারও কারও উদাসীনতা দেখে মনে হচ্ছে, ওখানে ডলফিন বা কুমির না, তেলাপিয়া বা পাঙাশ মাছের বাস।
পুষ্প
উত্তর বাড্ডা, ঢাকা।

নিউটনের মাথায় আপেল না পড়ে যদি নারকেল পড়ত, তাহলে আমাদের আজ কষ্ট করে এসব কঠিন কঠিন সূত্র পড়া লাগত না।
মাসুম বিল্লাহ
ধর্মতলা রোড, যশোর।

‘ঘোড়া ডিম পাড়ার জন্য শুধু আমাদের পরীক্ষার খাতাগুলোকেই কেন বেছে নেবে বারবার?’
সুদীপ্ত দে
চট্টগ্রাম বিজ্ঞান কলেজ, চট্টগ্রাম।
সেরা আওয়াজ
একটা মানুষকে ভেতর থেকে চিনতে হলে তার সঙ্গে খারাপ ব্যবহার করে দেখুন।
রাহুল ঘোষ
সরকারি এম এম কলেজ, যশোর।

জীবন যখন সহজভাবে চলে, তখন হয়তো জীবন নিয়ে ভাবার প্রয়োজন হয় না। কিন্তু জীবন যখন কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায়, তখন আর জীবন নিয়ে ভাবার সময় থাকে না।
মুহিবুল ইসলাম
ঢাকা বিশ্ববিদ্যালয়।
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ।