সপ্তাহের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
www.facebook.com/chutirdine
ব্যাচেলর লাইফের তিন যমদূত—বাড়িওয়ালা, বুয়া আর ছারপোকা।
হারেছ শাকিল
সাউথইস্ট ইউনিভার্সিটি, ঢাকা

জীবনটা ঘুড়ির মতো কখনো কখনো খোলা আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়। আবার যখন সুতোয় টান পড়ে, তখন ঠিকই আগের অবস্থায় ফিরে আসে।
রাফসান খান
রংপুর

সেরা আওয়াজ
টি-স্টলে বসে গল্প করার মুহূর্তে সময় মূল্যহীন থাকলেও পাবলিক বাসে চড়ার বেলায় আমাদের কাছে সময় জীবনের চেয়েও মূল্যবান
হয়ে ওঠে।
মাহদী হাসান
ইমাদপুর, ফুলপুর, ময়মনসিংহ

সব অপেক্ষা আনন্দের হয় না৷
মো. হাসান
বড়ুরা, কুমিল্লা

ডাক্তারের লেখা আর দলিল লেখকের লেখার মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া খুব কঠিন।
এস এ মুরাদ সরকার
হবিগঞ্জ
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মোবাইল ফোন রিফিল