সপ্তাহের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
www.facebook.com/chutirdine

শীতকালে মনে হয় মশাদের সংগীতপ্রীতি বেড়ে যায়। ঘুমোতে গেলেই কানের সামনে পোঁ পোঁ...
ইউসুফ খান
বারিধারা, ঢাকা।

সেরা আওয়াজ
মানুষের মন যদি শরীরের ভেতরে থাকে, তবে তা অন্য কারও কাছে যায় কীভাবে?
বাইজিদ আলম
কুড়িগ্রাম।

বাড়িওয়ালারা যে হারে ঘরভাড়া বাড়াচ্ছে, ভবিষ্যতে ভাড়া আর বিদ্যুৎ বিল দিয়েই বাঁচতে হবে। ভাত খাওয়ার উপায় থাকবে না।
তানিয়া
জে এন সাহা রোড, লালবাগ, ঢাকা।

অনেক অতৃপ্তি নিয়েও যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সুস্থ শরীরের প্রতিবিম্বটা দেখি, তখন মনে হয়, পৃথিবীর সেরা সুখী মানুষ আমি।
মোনায়েম
উত্তরা, ঢাকা।
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ।