সপ্তাহের আওয়াজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
www.facebook.com/chutirdine
সেরা আওয়াজ
যেভাবে পেট্রলবোমায় মানুষ মারা যায়, তাতে মনে হয় বাংলাদেশের মানুষের জীবনের দাম সবচেয়ে কম।
ফয়সাল
মাছে-ভাতে বাঙালি পরিচয়টা বোধ হয় উঠেই গেছে। পরিচয় এখন হরতাল, পেট্রলবোমায় আর ককটেলে।
অপূর্ব কুমার ঘোষ
ভূগোল বিভাগ, এমএম কলেজ।
আমাদের শহুরে জীবনটা দিন দিন রাস্তার মোড়ের বিদ্যুতের খুঁটির তারের মতো পেঁচিয়ে যাচ্ছে!
কাজী তানভীর আহমেদ
হামিদউদ্দিন রোড, কাঁচিঝুলি, ময়মনসিংহ
প্রতিদিন ঘুমানোর সময় মাথা কম্বলের বাইরে রাখি, কিন্তু ওঠার সময় দেখি মাথা কম্বলের ভেতরে। আজব ব্যাপার!
মো. মনসুর
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ।