সপ্তাহের আওয়াজ
প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
www.facebook.com/chutirdine
সেরা আওয়াজ
ক্যাম্পাসের পুকুরে ফুটন্ত শাপলা দুরন্ত শৈশবের কথা মনে করিয়ে দেয়। বিল থেকে শাপলা তোলার পর দল বেঁধে শাপলার মালা গাঁথার ভেতর ছিল অনাবিল আনন্দ!!!
মো. বায়েজিদ বোস্তামী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
প্রায়ই মাঝরাতে ঘুম ভেঙে যায়। শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকি অন্ধকারে। মনে হয়, বিশাল নদীতে নির্জন ঘাটে বাঁধা নৌকায় বসে আছি। বড্ড একাকী।
জুয়েল মাহমুদ, সখীপুর, টাঙ্গাইল।
‘এই সময়ের আবহাওয়াটা কেমন যেন লুকোচুরি খেলছে! ছাতা ছাড়া কোথাও বের হলেই ঝুম বৃষ্টি পেয়ে বসে! আর ছাতা নিলেই বাইরের খোলা আকাশের নিচে কড়া রোদের শাসনের মুখে পড়তে হয়!’
তৌহিদুল ইসলাম চৌধুরী, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম।
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ।
লেখা পাঠান আজই
পাঠক, আপনার হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। সেরা লেখক বা আলোকচিত্রী পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ।
লেখা পাঠানোর ঠিকানা: ছুটির দিনে, প্রথম আলো। সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। অথবা আমাদের ফেসবুক ইনবক্সে www.facebook.com/chutirdine
লেখা ও ছবি ই–মেইল করতে পারেন
[email protected]
লেখার সঙ্গে অবশ্যই পুরো নাম, ঠিকানা ও মুঠোফোন নম্বর উল্লেখ করতে হবে।