সপ্তাহের আওয়াজ
সেরা আওয়াজ
আগে দেখতাম সিঁড়ি তার নিজ জায়গায় স্থির থাকত, মানুষ তার ওপর দিয়ে চলত। কিন্তু এখন দেখি মানুষ স্থির আছে, সিঁড়ি চলতে থাকে।
আল ইমরান
যশোর
সবাই যে হারে সেলফি তুলছে, তাতে একসময় ফটোগ্রাফার বলতে কিছু থাকবে না।
মাহবুব
খিলগাঁও, ঢাকা
সব জায়গায় ক্যালকুলেটর ব্যবহার করা নিষেধ।
শুধু মুদির দোকানে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে!
আবির আহমদ
রংপুর।
বৃষ্টিতে ভিজলে কেন যেন নিজেকে হিমু হিমু মনে হয়। ইচ্ছা করে হলুদ পাঞ্জাবি গায়ে খালি পায়ে ওই দূরে হারিয়ে যাই৷
নিলয় সরকার
সরকারি কারিগরি কলেজ, সৈয়দপুর
ভালোবাসা খোলা আকাশের ঘুড়ির মতো, কখন যে সুতো ছিঁড়ে কার কাছে চলে যাবে, বলা কঠিন!
রায়হান বিশ্বাস
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ।
গোলাপ ভাই আর গোলবাবুর অভিযান
শাহরীয়ার শরীফ
আজকাল বড়দেরও নাকি চিকেন পক্স হচ্ছে। সাবধানে থাকতে হবে।
আপনার ভয় কী? আপনার তো কোনো সমস্যা নেই।
কেন?
আপনি শুনেছি কট্টর ভেজিটেরিয়ান, চিকেন-টিকেন কিছুই খান না।
প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
www.facebook.com/chutirdine