সপ্তাহের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
www.facebook.com/chutirdine
আমরা একটু কষ্টে পড়লে বা হতাশ হলেই বলি, ‘এই জীবন আর ভাল্লাগে না! এই জীবন রেখে কী লাভ?’ আর প্রতিদিন রাস্তা পার হওয়ার সময় খুব সাবধানে ডানে-বাঁয়ে তাকিয়ে দেখি, কোনো বড় ট্রাক আসছে কি না!
কাজী তানভীর আহমেদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আমরা চুরি করতে নয়, চোর অপবাদ শুনতে বেশি লজ্জিত বোধ করি।
আজিম হোসেন, রাজশাহী

সেরা আওয়াজ
মাঝেমধ্যে কাছের মানুষকে সমুদ্রে নিয়ে যেতে ইচ্ছা করে। আর বলতে ইচ্ছা করে, দেখো, সমুদ্র কত বিশাল! তবে তোমাদের মন এত সংকীর্ণ কেন?
ফাতেমাতুজ্জোহুরা, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

ফ্লেক্সিলোড করতে গিয়ে দেখলাম, দোকানদার খাতার নিচ থেকে নম্বর লিখতে লিখতে ওপরে যাচ্ছেন। কারণ জানতে চাইলে বললেন, আমি ওপর থেকে নিচে নামতে চাই না। নিচে থেকে ওপরে উঠতে চাই।
ফিরোজ মাহমুদ, দড়াটানা, যশোর