সপ্তাহের আওয়াজ
প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে
ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর বিশিষ্টজনেরা যে হাসি দেন, তাতে তাঁদের অনায়াসে দাঁতের মাজনের মডেল হিসেবে নেওয়া যেতে পারে৷
মো. হাসান, নতুন উপশহর, যশোর
সেরা আওয়াজ
‘বাচ্চারা পড়তে না চাইলে শুধু বলবেন, সোজা হয়ে কান ধরে দাঁড়াও। তোমার একটা ছবি তুলি!’ আজকাল বাচ্চারাও জানে ইন্টারনেটের মাধ্যমে তার ছবি সবাই দেখতে পাবে।
মো. শাহিন, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।
‘তুই’ বলা লোকের সংখ্যা কমে যাচ্ছে দিন দিন।
আতাউর রহমান, কাপ্তাই, রাঙামাটি।
আপেল না পড়িয়া যদি পড়িত তাল তবে বুঝিত নিউটন কত ধানে কত চাল!
শান্ত
পরীক্ষা দিতে তো ভয় নেই, ভয় তো রেজাল্টের সময়।
মাহেল, চুনারুঘাট, হবিগঞ্জ।
দুটি ফেসবুক আইডির বেশি নয়, একটি হলে ভালো হয়!
সজীব ইসলাম
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ।