সপ্তাহের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পাঠকমেলায় ছুটির দিনের স্টলে ছিল মন্তব্য লেখার সুযোগ। সেখান থেকে বাছাই করা কয়েকটি ছাপা হলো।
আজ প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অনেক মজা করেছি। আমার জীবনের অন্যতম সেরা একটা দিন।
শারমিন আক্তার
প্রতিদিনের প্রথম আলোটা প্রথম আলো দিয়ে শুরু হয় বলেই দিনটা অন্যরকম, একদম আলাদা। ১৬ বছরের প্রথম আলো তুমি আরো অনেক বড় হও।
মৌসুমী দত্ত
সেরা আওয়াজ
প্রথম আলোর ২০২৪ সালের সংখ্যা দেখে সত্যি আনন্দে চোখে পানি এসে গেল। মনে হলো ইশ, ২০২৪ সালের বাংলাদেশটা যদি সত্যি এমন হতো।

আল মামুন উর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়

একটি সুন্দর সংবাদ অনেক মানুষের গোটা জীবনের অনুপ্রেরণা হতে পারে। ছুটির দিনেতে এমনই জীবনভিত্তিক অনেক ঘটনা গল্প প্রকাশিত হয়, যা অনুপ্রেরণা দেয়।
সিফাত, যশোর

এক সময় স্বপ্ন দেখতাম বাংলাদেশ স্বাধীন হবে। স্বাধীন হলো। এক সময় স্বপ্ন দেখতাম বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলবে, অবশেষে খেললো। এখন স্বপ্ন দেখি বাংলাদেশ বিশ্বকাপ জিতবে, আমার বিশ্বাস আমরা পারবো।
ফারুক সরকার, নরসিংদী
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ।