সপ্তাহের আওয়াজ
প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
www.facebook.com/chutirdine
সেরা আওয়াজ
পরীক্ষার হলে গিয়ে শিক্ষার্থীরা বুঝতে পারে প্রশ্নের উত্তর শুধু বই-খাতায়ই থাকে না। বেঞ্চে, দেয়ালে এবং অনেক সময় বাথরুমেও উত্তরের দেখা মেলে।
শুভাশীষ দাশ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
উল্টো হয়ে ছটফট করতে থাকা আরশোলার চেয়ে পৃথিবীতে অসহায় প্রাণী আর একটিও নেই।
অর্পণ দাশ গুপ্ত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
মানুষ জন্মের পর প্রথম হাঁটতে শেখে, অথচ আমি জন্ম থেকেই দৌড়ের ওপর আছি।
আদিত্য আনাম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
এ যুগের ছেলেমেয়েদের ঘুম নির্ভর করে মোবাইল ফোনের চার্জের ওপর।
সাকিব
বাংলাদেশে দিন দিন যেভাবে চাকরিপ্রার্থীর সংখ্যা বাড়ছে, তাতে কিছুদিন পর কৃষিকাজ পাওয়ার জন্যও আবেদন করা লাগবে।
প্রিয়ব্রত দে
গণিত বিভাগ, সরকারি এমএম কলেজ, যশোর।
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ।