সপ্তাহের আওয়াজ
প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
www.facebook.com/chutirdine
সেরা আওয়াজ
অবস্থা দেখে মনে হচ্ছে, ভালোবাসা কত দামি বোঝাতে এখন ইলিশের উদাহরণ টানতে হবে।
রাজিয়া
সরকারি এম এম কলেজ, যশোর
আম ভর্তা আর ডাল, তোরা বেঁচে থাক চিরকাল!
শাথিল আহমেদ
কিশোরগঞ্জ
স্কুল, কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ে শিক্ষেকরা কিছু করে অথবা শিখিয়ে দেওয়ার পর যদি বলতেন ‘ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম।’
সুফিয়ান
বৈশাখ মাসে আম কুড়ানোর মজাই আলাদা।
রূপকথা রহমান
সরকাির জিয়া মহিলা কলেজ, ফেনী।
ইলিশ সিটি করপোরেশন নির্বাচন ইস্যুকেও হার মানিয়ে দিয়েছে।
মারুফ মোর্শেদ
দিনাজপুর।
নিশ্চিত অনুপস্থিতি জেনেও কাউকে খুঁজে বেড়ানো যদি ভালোবাসা হয়, তবে আমি তোমাকেই ভালোবাসি।
জেসমিন নাহার
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ।