সপ্তাহের আওয়াজ
প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
www.facebook.com/chutirdine
সেরা আওয়াজ
ইঞ্জিনচালিত সব গাড়ির মধ্যে শুধু ট্রাক্টরেই হর্ন বাজাতে হয় না! ট্রাক্টর ‘জিনিসটাই’ আস্ত একটা হর্ন!
মো. মনসুর
[email protected]
তার চোখে তাকালেই সংকুচিত মনটা প্রসারিত হয়ে ওঠে। চিমসে লাগা চিত্তটা ফুলে–ফেঁপে এক অভিনব আত্মতৃপ্তির ঢেকুর তোলে। বয়ে যায় নতুন প্রাণ ফিরে পাওয়ার আনন্দধারা। আর না তাকালেও এ ধারা অব্যাহত থাকে। কিন্তু সেটা কেবল দুঃখ আর হতাশার। এমনই দুটি চোখের অধিকারিণী সে!
মহিনুর
জিগাতলা নতুন রাস্তা, ধানমন্ডি, ঢাকা
বৃষ্টি এলে মনটা কেমন উদাস হয়ে যায়! আর টিনের চালে বৃষ্টি হলে তো কথাই নেই। তখন মনে হয় সব কাজ বাদ দিয়ে চুপটি করে বৃষ্টির শব্দ শুনি।
ইমরুল আলম
নয়াপাড়া, লামাবাজার, সিলেট
মেসে যদি সারা রাত বন্ধুদের সঙ্গে গল্প করে কাটিয়ে দেওয়া যায়, কোনো বন্ধু কখনোই বলবে না, ‘তোকে তো কোনো সময় পড়তে দেখি না!’ কিন্তু যখনই টেবিলে বই নিয়ে বসি আর তখনই যদি কোনো বন্ধু রুমে আসে, তাহলে অবধারিতভাবেই বলবে, ‘তোর রুমে যখনই আসি তোকে শুধু পড়তেই দেখি, পড়তেই দেখি!’
হাসিবুর রহমান
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ।