সপ্তাহের আওয়াজ
প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
সেরা আওয়াজ
লোকাল বাস থেকে নামার সময় যাত্রীদের তাড়াহুড়ো দেখে মনে হয় গাড়িতে বুঝি টাইমবোমা আছে! কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই সেটা ফেটে
যেতে পারে!
জিনিয়া আফরোজ
মিরপুর, ঢাকা
ছাত্রাবাসে থাকার মজাই আলাদা, যদি না থাকত ডাল আর ভর্তা!
মো. আবু সুফিয়ান
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া
পাঠ্যবই যে মানুষের কত আপন, সেটা শুধু পরীক্ষা এলেই
বোঝা যায়!
রাশেদ চৌধুরী
খিলগাঁও, ঢাকা
বৃষ্টি নামলে লোকজন আগে বৃষ্টিতে ভিজত, আর এখন ফেসবুকে স্ট্যাটাস দেয়।
রাকিবুজ্জামান রাকিব
নর্দান বিশ্ববিদ্যালয়, ঢাকা
শুনেছি দেয়ালেরও কান আছে। কখনো হয়তো শুনব দেয়াল আরেক প্রজাতির মানুষ!
ফরহাদ হোসেন
সরকারি কারিগরি কলেজ, সৈয়দপুর, নীলফামারী
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ।