সপ্তাহের আওয়াজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
www.facebook.com/chutirdine
সেরা আওয়াজ
মানুষের জীবন এখন দুই দিকে বিভক্ত হয়ে গেছে। এক বাস্তবতা আর দুই ফেসবুক!
জেসমিন নাহার
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা
অনার্স, মাস্টার্স শেষ করে আমাদের দেশে চাকরি পাওয়াটাই মনে হচ্ছে ব্যতিক্রম!
মোঃ এরশাদ আলী
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ, ঢাকা
একজন ধূমপায়ীর সমগ্র জীবনের ধূমপান বাবদ খরচের পরিমাণ ঢাকায় দু’তিনটা ফ্ল্যাটের দামের সমান!
কামরুল ইসলাম
বিজয় সরণি, ঢাকা
এখন এক টাকা ভাংতি না থাকলে চকলেট ধরিয়ে দেয়। ভাগ্যিস শায়েস্তা খাঁ-এর আমলে জন্মাইনি। নইলে তো আট মণ চালের বস্তা ধরিয়ে দিত।
হাসানুর কায়েস
সরকারি এম এম কলেজ, যশোর
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ।