সপ্তাহের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
www.facebook.com/chutirdine

মেসের বা হলের ডাইনিংয়ের তরকারির সর্বশেষ বাটিই পৃথিবীর সবচেয়ে অবহেলিত বস্তু!
মো. মারুফুজ্জামান
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ভালো লাগা হলো কোনো কিছুর মাঝে নিজেকে হারিয়ে ফেলা! আর ভালোবাসা হলো কোনো কিছুর সঙ্গে নিজেকে সংযোজন করা।
বিপুল সরকার
রাজশাহী

গরমে নিজের ঘর থেকে অন্যের ঘর একটু বেশি ঠান্ডা মনে হয়।
পিকুল

সেরা আওয়াজ
পরীক্ষার হলে প্রশ্ন দেখার পর মনে হয়, যদি আর একটা দিন সময় পেতাম!
আকতার নাহার
বগুড়া

আমি তোমাকে বৃহস্পতিবার দিবাগত রাতের মতো ভালোবাসি!
আরাফাত নোমান
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ।