সপ্তাহের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
www.facebook.com/chutirdine

পরীক্ষার আগে রাত যতই গভীর হয়, আমার পড়ার গতি ততই বৃদ্ধি পায়।
সাগর সিংহ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

নকল করে পাস করার চেয়ে অকৃতকার্য হওয়াও অনেক ভালো!
এস এ মুরাদ সরকার
রানীগাঁও, হবিগঞ্জ


সেরা আওয়াজ

সুপারম্যান, স্পাইডারম্যান, ব্যাটম্যান, আয়রনম্যান, হিটম্যান—চারদিকে এত এত ‘ম্যান’দের ভিড়ে ‘হিউম্যান’দের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে!
মাহাবুব হাসান
মালিবাগ, ঢাকা।

শীতকালে যেমন শীতবস্ত্র বিতরণ করা হয়, তেমনি যদি গরমকালে এসি বিতরণ করার ব্যবস্থা থাকত!
হৃদয়
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
দিনাজপুর।

আসিতেছে বর্ষাকাল, রাস্তা খুঁড়ে বানাও খাল!
জায়েদ আহমেদ
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ।