সপ্তাহের আওয়াজ
প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
www.facebook.com/chutirdine
ঈদের নতুন জামা কিনে লুকিয়ে রাখা, ঈদের দিন সকালে সালামি পাওয়ার আশায় সবাইকে সালাম করা আর বিকেলে বাবার সঙ্গে ঘুরতে যাওয়া। মিস করি ছোটবেলার দিনগুলো।
ফারিয়া হোসেন
নথুল্লাবাদ, বরিশাল
সেরা আওয়াজ
জীবনের সবচেয়ে বড় নৈতিক শিক্ষা লুকিয়ে আছে মূলত বাংলা দ্বিতীয় পত্রে সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারেণর মধ্যে।
অর্পণ দাশ গুপ্ত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
অনেক দিন পর বাড়ি ফেরার পর মায়ের মুখের দিকে তাকালেই বোঝা যায় ঈদগুলো আসলে উৎসবই নয়...আশীর্বাদ।
তাহমিদ নিষাত
মুস্তাফিজকে দেশের সব মা এখন দত্তক নিতে চায়।
আয়েশা অগুণতি
ঢাকা
আশা ছিল ফাঁকা ঢাকা দেখে নগরবাসী খুশি হবে, বৃষ্টি দেখে সবাই দিশেহারা।
নির্ঝর শরীফ
খুলনা
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ।