সপ্তাহের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
www.facebook.com/chutirdine
৮০ বছর বয়সকে মানুষ মনে করে অনেক বছর, অথচ একটা কাছিম ৩০০ বছর পর্যন্ত বাঁচে।
সুমিত বড়ুয়া
শুচিয়া, চন্দনাইশ, চট্টগ্রাম।

ঢাকার মেসের ডালে ‘কালাই’কে মসলা হিসেবে ব্যবহার করা হয়
নাজমুল হোসাইন
গাইবান্ধা

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যাত্রা করে অভিজ্ঞতা হলো উত্তাল সাগরে ডিঙি নৌকায় চড়ার।
হুমায়ুন কবির

সেরা আওয়াজ
মানুষের স্বভাব হচ্ছে পাওয়ার আগ পর্যন্ত দৌড়ানো, আর পেয়ে গেলে সেটা নিয়ে ‘এক্সপেরিমেন্ট’ করা।
আয়েশা অগুনতি
ঢাকা

আমাদের হজমশক্তি এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে যে অস্বাভাবিক মৃত্যুগুলোকে স্বাভাবিকভাবে নিতে আমাদের কোনো সমস্যা হয় না!
মো. এরশাদ আলী
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ।