সপ্তাহের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
(www.facebook.com/chutirdine)
বর্ষাকালে শহরে রাস্তাঘাট পুকুর হয়ে যায় আর গ্রামে রাস্তাঘাট বাদে বাকি সব পুকুর হয়ে যায়।
শাকিল
সাউথইস্ট ইউনিভার্সিটি।

সেরা আওয়াজ
ঢাকা শহর, গরিবের ভেনিস!
জান্নাতুল অমি

নিরাপদে রাস্তায় চলার জন্য যেমন গাড়ি ও ড্রাইভারের লাইসেন্স করা বাধ্যতামূলক, তেমনি রাস্তায় আনমনা হয়ে চলাফেরা করা পথচারীদের জন্যও লাইসেন্স বাধ্যতামূলক করা উচিত।
মো. শাহীন
ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম।

হলে ডাইনিংয়ের ডাল মানে বাড়ির সামনে ছোট্ট একটা পুকুর, যেখানে জাল ফেলে মাছ ধরার চেষ্টা করতে হয়।
আসিব আহমেদ
ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ।
সেরা আওয়াজদাতা পাবেন
২০০ টাকার মুঠোফোন রিচার্জ