সপ্তাহের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
www.facebook.com/chutirdine
বিশ্ববিদ্যালয়জীবনে সবচেয়ে আনন্দের সংবাদ ‘অনিবার্য কারণে আজকে টিউটোরিয়াল নেওয়া হবে না’!
ইমরুল হাসান
রাজশাহী বিশ্ববিদ্যালয়

মানুষের জীবনটা লেন্সের মতো। অসীমে গেলে ফোকাসে আসে, ফোকাসে এলে আবার অসীমে চলে যায়।
দ্বিত্ব শুভ্র
পুরোহিতপাড়া, ময়মনসিংহ

সেরা আওয়াজ
মেসবাসীর কাছে পানি আর ডালে কোনো পার্থক্য নেই।
মনিরুজ্জামান প্রধান
রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর

বছরের সবচেয়ে ছোট দিন হলো ছুটির দিনগুলো।
তানবীরুল ইসলাম
রংপুর

পৃথিবীতে সবচেয়ে কার্যকর ঘুমের ওষুধ হলো পরীক্ষা। পরীক্ষার দিন যতই ঘনিয়ে আসবে, ঘুমও ততই বাড়তে থাকবে।
সঞ্জয় সরকার
জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মোবাইল ফোন রিফিল