সপ্তাহের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
(www.facebook.com/chutirdine)
আগেকার দিনে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখলেই সবাই আবেদন করত। আর এখন সবার আগে দেখতে হয় ‘অভিজ্ঞতাসহ, নাকি অভিজ্ঞতা ছাড়াই’।
মেনহাজুল ইসলাম
পার্বতীপুর, দিনাজপুর।

ভুল মানুষের হাত ধরে হাঁটার চেয়ে সঠিক মানুষের হাত ধরে দাঁড়িয়ে থাকা ভালো৷
সালাহ উদ্দিন
সরিষাবাড়ী, জামালপুর।

বাবুর গার্লফ্রেন্ডও কি বাবুকে বাবু-ই ডাকে?
নুসরাত জাহান

জন্ম ও মৃত্যুর মাঝখানে জীবন একটা প্রশ্নবোধক (?) চিহ্ন।
ফরিদ আহমেদ
হাজীগঞ্জ মডেল কলেজ, চাঁদপুর।

সেরা আওয়াজ
এখন একটি স্মার্টফোন হাতে থাকলেই স্মার্ট হওয়া যায়।
আল শাহরিয়ার
অগ্রণী স্কুল ও কলেজ, রাজশাহী।

যাবতীয় ভুল-বোঝাবুঝির অর্ধেকই হয় ‘দেখুন ভিডিওসহ’ নানা টিপসের কারণে!
রাফিদ ভূঁইয়া

সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মোবাইল ফোন রিফিল