সপ্তাহের আওয়াজ
প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
www.facebook.com/chutirdine
সেরা আওয়াজ
বাসার বাইরে থাকা ছেলেমেয়েদের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি হলো কাপড় ধোয়া।
আবদুল্লাহ আল নোমান, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর, নীলফামারী।
বিমানবন্দরের টয়লেটের মতো যদি আমাদের টয়লেটে স্বর্ণ পাওয়া যেত!
এরশাদ আলী, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ, ঢাকা।
শীত আসি আসি করছে, দুহাত পকেটে রাখার প্র্যাকটিস করছি!
মিনহাজ উদ্দিন, জামালপুর।
পড়ালেখা করে তোমাকে অনেক বড় হতে হবে। আসল কথা হলো, তোমাকে অনেক টাকাপয়সার মালিক হতে হবে।
সঞ্জয় সরকার, জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
মাঝে মাঝে মনে হয় দেশের যুবসমাজের জাতীয় সমস্যা প্রেমে ব্যর্থতা!
তনিমা সিংহ, ঢাকা।
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মোবাইল ফোন রিফিল