সপ্তাহের আওয়াজ
প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
(www.facebook.com/chutirdine)
জেগে থাকুক গোপন ‘লাইক’, জেগে থাকুক অব্যক্ত ‘কমেন্ট’, জেগে থাকুক আমার চোরাচোখ তোমার প্রোফাইলের আনাচকানাচে!
আরাফাত নোমান, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ঢাকা।
জীবনের মানেই এর অর্ধেক সময় নিজেকে প্রতিষ্ঠিত করা আর বাকিটা সময় সন্তানদের প্রতিষ্ঠিত করা।
হেদায়েত উল্যাহ, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, টঙ্গী, গাজীপুর।
স্কুল ও কলেজপড়ুয়া প্রায় সব শিক্ষার্থীর অঙ্ক খাতার শেষ পেজে একজন খ্যাতিমান আর্টিস্ট হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার প্রচেষ্টার গন্ধ পাওয়া যায়!
অর্পণ দাশগুপ্ত, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা।
শীতের কষ্ট, শুধু শীতকালেই মনে থাকে!
মো. এরশাদ আলী, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ, ঢাকা।
সেরা আওয়াজ
স্মার্টফোনের সামনের ক্যামেরার কারণে আয়নাশিল্প বিলুপ্তির পথে!
এস এ মুরাদ সরকার, রানীগাঁও, হবিগঞ্জ।
যতই দিন যায়, একজন প্রতিভাবান ও একজন পরিশ্রমীর মধ্যে ব্যবধান ততই কমতে থাকে।
রিদওয়ান-উল-ইসলাম, রংপুর।
বাংলা ভাষায় বর্তমানে সবচেয়ে দুর্বোধ্য শব্দ হলো ‘হুম্’!
সঞ্জয় সরকার, জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।