সপ্তাহের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ই-মেইল করতে পারেন।
([email protected]) অথবা (www.facebook.com/chutirdine)
শনাক্ত করা না গেলে সব অপরাধীই দুর্বৃত্ত নামে পরিচিত!
রেজোয়ান হোসেন
রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
সেরা আওয়াজ
আগে বাচ্চারা বাবা-মাকে ফাঁকি দিয়ে আড্ডা দিত, এখন রাষ্ট্রকে ফাঁকি দিয়ে ফেসবুক চালায়।
হেদায়েত উল্লাহ
ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ

‘নভেম্বর রেইন’ বলে আর কিছু জীবনে থাকছে না। ব্যাপারটা এখন নভেম্বরের হালকা গরম।
তনিমা তারান্নুম
গালিমপুর, নবাবগঞ্জ

ফেসবুক বন্ধ বলেই এবার চাঁদের বুকে নতুন কোনো কলঙ্ক নেই!
আয়েশা
ঢাকা।

আজকাল ছাত্র পড়ানো আর ছাত্রের যাবতীয় কর্মকাণ্ডের বোঝা মাথায় নেওয়া একই ব্যাপার।
প্রশান্ত মণ্ডল
বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি

ঢাকা শহরে আর কোনো আদর্শ শীতকালের ইতিকথা নেই। সবই অতীত!
সাহিদা খানম
ঢাকা

ভাব সম্প্রসারণের নীতিকথা এখন কেবল বাংলা ব্যাকরণ বইয়েই সীমাবদ্ধ।
শুভ সরকার
ধোবাউড়া, ময়মনসিংহ।
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মোবাইল ফোন রিফিল