সপ্তাহের আওয়াজ
প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ই-মেইল করতে পারেন।
[email protected] অথবা www.facebook.com/chutirdine
কল্পনা মহাসাগরের জলের মতো, আর বাস্তবতা হলো কলসে ভরা কিছু জলমাত্র।
রাফাত নিশান, চট্টগ্রাম
সেরা আওয়াজ
আর এক ঘণ্টা পর থেকেই পড়তে বসব এখন একটু ফেসবুক দেখে নিই। এভাবে সেমিস্টারটাই শেষ করে ফেললাম।
দিদারুল ইসলাম
ঢাকা বিশ্ববিদ্যালয়
একজন সাহিত্যিকের কাজ হলো সারা জীবন জীবনের মানে খোঁজা।
হেদায়েত উল্যাহ
ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ, টঙ্গী, গাজীপুর।
আগে সবাই পড়ালেখা করত মানুষের মতো মানুষ হতে, বর্তমানে পড়ালেখা করা হয় টাকা আয় করার রাস্তা বানানোর জন্য।
আমিনুল ইসলাম
হরতালবিহীন পাবলিক পরীক্ষা যেন অকল্পনীয়।
আতিক ফয়সাল, রংপুর
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মোবাইল ফোন রিফিল